আহার
শেষের কিনারায় এসে ঝুলে গেছে চাঁদ
ভোর ভোর পার হয়ে যেতে হবে সাঁকো...
যতোক্ষণ না হয়, আমি ঢেলে দিই দুই পাত্র রাত
তুমি খেতে থাকো। চাঁদের ফিনিক, খেতে থাকো।
নদীতে জোয়ার। হু হু হাওয়া...
খিদে তো খেলো না কিছু, তাই
আমি শূন্য হেঁসেলের হাওয়া খাই।
নদী মরে যায় যদি, খিদে রাখো।
শূন্য খাতে খিদে পুঁতে রাখো।
No comments:
Post a Comment